বাগেরহাটের আলী হোসেন ফকির নতুন আইজিপি, জেলাজুড়ে উচ্ছ্বাস

0
123
‎আইজিপি আলী হোসেন ফকির / ছবি - এই বাংলা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের কৃতিসন্তান মো. আলী হোসেন ফকির পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পাওয়ায় জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা আইজিপি পদে পদোন্নতি পান।

তিনি পূর্বে রাজনৈতিক প্রেক্ষাপটে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরের মুখোমুখি হন। পরে আইনি প্রক্রিয়ায় চাকরিতে ফিরে এসে পর্যায়ক্রমে সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে তিনি পুনর্বহাল হন।

আইজিপি হিসেবে তাঁর নিয়োগে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর উপজেলায় জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বি.কম (অনার্স), এম.কম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগদান করেন।

কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি এবং এসপিবিএন-এ দায়িত্ব পালন করেন। এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও নেত্রকোনা, ফেনী এবং মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন তিনি।

বর্তমানে তিনি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। তাঁর সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজ-এ ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

তাঁর এক পুত্র ও এক কন্যা রয়েছে। পুত্র খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং কন্যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here