মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে চাকলাহাটের দুর্গামন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 5 Time View

উৎসবমুখর পরিবেশ, আনন্দ-উচ্ছ্বাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের তহসিলদারপাড়া বাবুরহাট শ্রীশ্রী দুর্গামন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। একই সঙ্গে মন্দিরের সভাপতি বাবু রামলাল সরকারের ৫০ বছর পূর্তি উপলক্ষেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পদাবলি কীর্তন। এ সময় মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবু দাউদ প্রধান। এ ছাড়া চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওসমান আলী, সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম (রঞ্জ), পঞ্চগড়ের প্রথম শ্রেণির ঠিকাদার বাবু প্রমিল চন্দ্র সাহা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান এবং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমিনার রহমান।

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোদা, পঞ্চগড়ের শ্রীপাদ বৈষ্ণব দাসাধিকারী।

অনুষ্ঠানের শুরুতে ‘যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ’ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গার চরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আয়োজকেরা জানান, তহসিলদারপাড়া বাবুরহাট এলাকার ভক্তদের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানসহ সব আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এই বাংলা/এমএস

More News Of This Category