মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দেশ গঠন ও উন্নয়নে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অপরিসীম: এমপি লাভলু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 5 Time View

বাংলাদেশ গঠন ও দেশের সামগ্রিক উন্নয়নে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অপরিসীম বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

তিনি বলেন, এ দেশে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দেশ গঠন এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সনাতন ধর্মাবলম্বীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এমপি রবিউল আওয়াল লাভলু আরও বলেন, বর্তমান সরকার দেশের সব নাগরিকের সমঅধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে সরকার সর্বদা প্রস্তুত।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী ও নাগরপুর মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সহসভাপতি তোফায়েল আহমেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা ও মো. ফারুক আহমেদ খান ফারুক উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্যসচিব মো. শহিদুল ইসলাম মনির, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

More News Of This Category