রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ইতোমধ্যেই প্রশাসক নিয়োগ দেওয়া হলেও রাজশাহীসহ আরও ছয়টি সিটিতে পদ শূন্য রয়েছে।
রাজশাহীতে প্রশাসক পদে পাঁচজন বিএনপি নেতা দৌড়ঝাঁপ করছেন। এর মধ্যে দুই নেতা এগিয়ে আছেন—সাবেক মেয়র ও বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মোসাদ্দেক হোসেন বুলবুল ২০১৩ সালের নির্বাচনে জয়ী হলেও দায়িত্ব পালন করতে পারেননি। অন্যদিকে মামুন অর রশিদ মামুন দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। ২০২৩ সালে তাকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়, পূর্বে তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলাও চালানো হয়েছিল। বিভিন্ন আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং দলের মধ্যে শক্তি ও গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
দলীয় সূত্র জানায়, রাজশাহী সিটি করপোরেশনে বিএনপির একজন প্রশাসক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মেয়র নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি দলীয় নেতারা প্রশাসক পদে সক্রিয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই বাংলা/এমএস
টপিক

