কুড়িগ্রামে বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার জামিন মঞ্জুর

0
105
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান জিহাদী / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

বিএনপি নেতার মামলায় কারাগারে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান জিহাদীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। মোঃ হাসান জিহাদী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের মোঃ রাজিকুল ইসলামের ছেলে।

এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারি) একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বিচারক মোঃ মমতাজুল করিম এ আদেশ দিয়েছিলেন।

জামিন পেয়ে বিকেলে কারাগার থেকে বের হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা পর্যায়ের নেতাকর্মীরা হাসান জিহাদীকে ফুল দিয়ে বরণ করে নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, মোঃ হাসান জিহাদী ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালান। এ সময় টিনের বেড়া ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। পরে শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে। পরে হাসান জিহাদীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মোঃ হাসান জিহাদীর স্ত্রী সৈয়দা আইরিন আক্তার বলেন, জামিনের আবেদন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। বিকেলে তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি পান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here