এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে কোস্টগার্ড

0
118
কোস্টগার্ড / ছবি - প্রতিকি লোগো

বাগেরহাট প্রতিনিধি :

দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে গত এক বছরে প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকার অবৈধ পণ্য, নিষিদ্ধ জাল ও মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১৮ ফেব্রুয়ারি কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে পরিচালিত অভিযানে প্রায় ১৫০ কোটি ৪১ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮০টি দেশীয় অস্ত্র ও ৪ হাজার ৬৬৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এসব ঘটনায় ১ হাজার ৫২৭ জন সন্ত্রাসী, ডাকাত, বনদস্যুসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি এবং ১৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। একই সময়ে পাচারের শিকার ২৯৭ জনকে উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে প্রায় ১৯৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩৮ লাখ ৯২ হাজার ইয়াবা জব্দ করা হয়। এছাড়া ৬৯ লাখ টাকা মূল্যের ২৩০ কেজি গাঁজা, ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২৭৩ বোতল বিয়ার ও হুইস্কি, ১৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ লাখ অবৈধ সিগারেট এবং ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ২৬ হাজার লিটার মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৬৭০ জন মাদক কারবারিকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বন্দর এলাকার নিরাপত্তা জোরদারের ফলে বহির্নোঙর এলাকায় দস্যুতা শূন্যের কোটায় নেমে এসেছে এবং সমুদ্রবন্দরের রেটিং উন্নত হয়েছে। তেলবাহী জাহাজ এমটি বাংলার জ্যোতি, এমটি বাংলার সৌরভ ও বিএলপিজি সোফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণ ও পরিবেশ দূষণ প্রতিরোধে কাজ করে।

এ ধরনের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন থেকে ‘লেটার অব কমেন্ডেশন-২০২৫’ অর্জন করে বাহিনীটি।

মৎস্য সম্পদ সংরক্ষণে পরিচালিত অভিযানে এক বছরে প্রায় ১৭ হাজার ১৫২ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লাখ পিস রেণু, ১ লাখ ৭৪ হাজার কেজি জেলি পুশ করা চিংড়ি, ২৫৩ কোটি ২৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লাখ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল ও ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ কোস্টগার্ডের বার্ষিক বাজেট ৭০০ কোটি টাকা হলেও গত এক বছরে বাহিনীটির জব্দকৃত সম্পদের পরিমাণ প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here