ডিমলায় জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
111
ডিমলায় জামায়াতের সদর ইউনিয়ন অফিসে ইফতার পার্টি / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন জামায়াত অফিসে পবিত্র রমজান উপলক্ষে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পোস্ট অফিস মোড় এলাকায় এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা আব্দুস সাত্তার।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। আয়োজকরা জানান, রমজানের এ ধরনের আয়োজন ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সদর ইউনিয়নের আমীর মাওলানা নুর মোবাশ্বের, সেক্রেটারি মাওলানা হাফেজ আশরাফুল ইসলাম, ১নং ওয়ার্ডের সভাপতি মিনালুজ্জামান মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে আল্লাহর নিকট সকলের রোজা কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here