রমজানে বাজার তদারকিতে ডিসি-এসপি, ৪ দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা

0
140
নাটোরে দ্রব্যমূল্যের বাজার তদারকিতে ডিসি-এসপি ও সিভিল সার্জন-বিভিন্ন অনিয়মের জন্য ৪ দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ও ভেজাল প্রতিরোধে নাটোরে বাজার তদারকিতে নামেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের নিচাবাজার ও স্টেশন বাজার এলাকার বিভিন্ন খাবারের দোকান, মুদিখানা ও ফলের দোকান পরিদর্শন করা হয়।

অভিযানে শিলা মিষ্টি বাড়িসহ চারটি মিষ্টির দোকানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চারটি মামলা দায়ের করা হয়েছে।

তদারকি টিমের নেতৃত্ব দেন জেলা প্রশাসক আসমা শাহীন। সহযোগিতা করেন পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আতনানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় তারা বিভিন্ন হোটেলের খাবারের মান পরীক্ষা করেন এবং বাজারে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন করা হচ্ছে কি না তা যাচাই করেন। নিম্নমানের খাবার বিক্রি ও অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা ও সতর্ক করা হয়।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, কোনো দোকান যাতে অতিরিক্ত মূল্য নিতে না পারে এবং ভেজাল খাদ্য পরিবেশন করতে না পারে, সেজন্যই এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুধু রমজান মাসেই নয়, এ ধরনের অভিযান সারা বছর চলমান থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here