বাগেরহাট প্রতিনিধি :
সাম্প্রতিক সময়ে সুন্দরবনে দস্যুতার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান শুরু করেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যদের সমন্বয়ে একটি যৌথবাহিনী সুন্দরবনের গহীনে অভিযান শুরু করে।
অভিযান চলাকালে হাড়বাড়িয়া, আন্ধার মানিক, মোতারখাল ও হরিনটানা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কোস্টগার্ডের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল-হোসাইন জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকার সুযোগে দস্যুদের তৎপরতা বেড়েছে। দস্যুরা কয়েকজন জেলেকে জিম্মি করেছে বলেও তিনি জানান।
জিম্মি জেলেদের উদ্ধারে এবং দস্যু দমনে এ অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

