কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়ন-এর থানাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুংগামারী সার্কেল এএসপির নেতৃত্বে বাংলাদেশ পুলিশ-এর একটি দল এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর ২২ ব্যাটেলিয়ন বিজিবি কুড়িগ্রাম ময়দান বিওপির সদস্যরা যৌথভাবে মাদকবিরোধী গোপন অভিযান শুরু করেন।
পুলিশের কাছে তথ্য ছিল, ভারতীয় সীমান্ত অতিক্রম করে গাঁজার একটি চালান ভূরুংগামারী সদরে প্রবেশ করবে এবং পরে নাইট কোচযোগে ঢাকায় পাচার করা হবে। এ সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযান চলাকালে থানাঘাট এলাকার একটি স্থানীয় মসজিদের সামনের পাকা সড়কে লাল স্কচটেপে মোড়ানো একটি পরিত্যক্ত প্যাকেট দেখতে পান তারা। পরে প্যাকেটটি তল্লাশি করে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, এলাকায় পুলিশ ও বিজিবির তৎপর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার প্যাকেটটি ফেলে দ্রুত ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভূরুঙ্গামারী সার্কেল এর এএসপি মোঃ মুনতাসির মামুন মুন জানান সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে । উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এই বাংলা/এমএস
টপিক

