তারাকান্দায় রমজানে এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত মূল্যে বিক্রি রোধে অভিযান

সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা আদায়

0
104
তারাকান্দায় এলপিজি সিলিন্ডারের মূল্য যাচাই অভিযান / ছবি - এই বাংলা

তারাকান্দা (উপজেলা) প্রতিনিধি :

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসন নিত্য অভিযান চালাচ্ছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে এলপিজি সিলিন্ডারের মূল্য যাচাই অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এর ফলে তিনটি দোকানের বিরুদ্ধে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান কর্মকর্তা জানান, পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের সিন্ডিকেট বা অতিরিক্ত মূল্য আদায় সহ্য করা হবে না। বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১,৩৪১ টাকা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here