কুড়িগ্রামে দুই দিনব্যাপী অমর একুশে ‘বই বিনিময়’ উৎসব শুরু

0
169
কুড়িগ্রামে দুই দিনব্যাপী "বই বিনিময়" উৎসব / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে দুই দিনব্যাপী অমর একুশে ‘বই বিনিময়’ উৎসব শুরু হয়েছে। উৎসবে পুরোনো বইয়ের বিনিময়ে নতুন বই পাওয়া যাচ্ছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে এ উৎসবের আয়োজন করা হয়। বই বিনিময় উৎসবের উদ্ধোধন করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান।

এর আগে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও বৃক্ষরোপণের মাধ্যমে উৎসব শুরু হয়।

এবারে জেলা শহরে অমর একুশে বইমেলা না হওয়ায় এ উৎসব বইপ্রেমীদের কাছে মিলনমেলায় পরিণত হয়েছে। পুরোনো বইয়ের বিনিময়ে নতুন বই সংগ্রহের ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে পাঠকদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আয়োজকরা জানান, শিল্প ও সাংস্কৃতিক সংগঠন হিজিবিজি ও সাংস্কৃতিক ইউনিয়নের উদ্যোগে বই বিনিময় উৎসব ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দুই দিনব্যাপী এই উৎসবে তিনটি স্টলে সাহিত্য, রাজনীতি, ইতিহাস ও শিশুসাহিত্যসহ বিভিন্ন ধরনের প্রায় এক হাজারের বেশি বই ছিল। বই বিনিময় সকাল ১০টা থেকে বিকেল অবদি চলবে।

উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক পলাশ কুমার রায়, লাইব্রেরি সংগঠক জয়নাল আবেদীন, আখতারুজ্জামান রাজু প্রমুখ উপ‌স্থিত ছিলেন।

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান বলেন, বই বিনিময়ের সংস্কৃতি পাঠকদের মধ্যে সৌহার্দ্য বাড়াবে। নিজের পড়া বই অন্যকে পড়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ হবে। এতে শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমবে বলেও মনে করেন তিনি জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here