ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কোটি টাকা বরাদ্দের কাজে দুর্নীতির অভিযোগ

0
114
ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়ম / ছবি - এই বাংলা

ময়মনসিংহ (ধোবাউড়া) প্রতিনিধি :

ধোবাউড়া উপজেলার বলারামপুর ইটের সলিং সড়ক থেকে পূর্ব দর্শা সাতার খালী সমবায় সমিতি সুইচ গেইট পর্যন্ত ১ কিলোমিটার সড়ক ও পানি নিস্কাশন নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৪/২৫ অর্থবছরে জায়িকার অর্থায়নে এলজিইডির তত্ত্বাবধানে এই কাজের জন্য ১ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কৃঞ্চনা স্টুডিও প্রক্ষলন অনুযায়ী কাজ না করে নিম্নমানের ইট ও বালির পরিবর্তে স্বল্প দামে স্থানীয় পুকুরের মাটি ব্যবহার করেছে। এর ফলে সড়কটি কিছু দিনের মধ্যেই ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান জানান, চুক্তি মোতাবেক কাজ না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে এলজিইডি নিয়মিত তদারকি চালাচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here