মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আলোচিত জটিল মামলার রহস্য উন্মোচন, কোতোয়ালী পুলিশের সাফল্যে পুরস্কার

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

 

আলোচিত একটি ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন ও দ্রুত আসামি গ্রেপ্তারে সফলতা অর্জন করায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি টিমকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোতোয়ালী মডেল থানা পুলিশের টিমের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

এ সময় পুলিশ সুপার বলেন, ক্লুলেস মামলার মতো জটিল ঘটনার রহস্য উদ্ঘাটন করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সত্যিই প্রশংসনীয়। এ সাফল্য ময়মনসিংহ জেলা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়াবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা কোতোয়ালী মডেল থানা পুলিশের এ সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এদিকে, পুলিশের এমন তৎপরতায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রমে ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর