শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ফেসবুকের কল্যাণে নকলার অনাথ মুন্নার স্বপ্নপূরণ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
নকলায় অনাথ মুন্নার জন্য নতুন জীবিকার হাতিয়ার—ব্যাটারিচালিত অটোরিকশা / ছবি -এই বাংলা

নকলা (শেরপুর) প্রতিনিধি :

দেড় বছর বয়সে ট্রেন দুর্ঘটনায় একটি পা হারানো ও পিতা-মাতার পরিচয়হীন অনাথ মুন্নার জীবনে নতুন আশার আলো জ্বলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এর মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে তাকে উপহার দেওয়া হয়েছে একটি ব্যাটারিচালিত পাঁচ সিটের অটোরিকশা, যা এখন তার জীবিকার প্রধান ভরসা।

সোমবার শেরপুরের নকলা উপজেলার বারমাইসা গ্রামে আনুষ্ঠানিকভাবে মুন্নার হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। মানবিক উদ্যোগে আব্দুল মালেকের ফেসবুক বন্ধুদের আর্থিক সহায়তায় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে অটোরিকশাটি কেনা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মুন্নার জীবনসংগ্রামের গল্প ফেসবুকে তুলে ধরা হলে দেশ-বিদেশের মানুষ সহায়তার হাত বাড়িয়ে দেন। পরে স্বচ্ছতার সঙ্গে অনুদানের হিসাব প্রকাশ করা হয়।

শৈশবে দুর্ঘটনায় মা হারিয়ে অনাথ আশ্রমে বেড়ে ওঠা মুন্না পরবর্তীতে নকলায় নতুন ঠিকানা পায়। প্রশাসনের সহায়তায় জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও সরকারি আবাসন সুবিধাও নিশ্চিত হয়েছে। স্থানীয়রা জানান, বর্তমানে অটোরিকশার আয়েই তার সংসার চলবে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর