এবার সংসদে ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব নেই: ব্যারিস্টার রুমিন ফারহানা

0
107
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক নেত্রী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

সংসদে এবার আওয়ামী লীগ না থাকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “এবার দেশের ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না—এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে।”

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি এ মন্তব্য করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, “আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই।”

উল্লেখ্য, তিনি আজ কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তিনি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here