শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রবাসীর মতবিনিময় সভা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
কাঠালিয়া প্রেসক্লাবে প্রবাসী সমাজসেবক সাইফুল ইসলাম মধুর মতবিনিময় / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের কৃতি সন্তান, সিঙ্গাপুর প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম মধু মাতুব্বর কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার সকাল ১০টায় প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম মধু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বিদেশে অবস্থান করেও তিনি প্রেসক্লাবের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন এবং তা দেখে সন্তুষ্ট হয়েছেন। দেশে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার ইচ্ছা থেকেই এ আয়োজন বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি প্রেসক্লাবের সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।

সভা শেষে প্রধান অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর