গুম হওয়া মানুষের কণ্ঠস্বর হতে চান নকলার নুসরাত জাহান লাবনী

সংরক্ষিত আসনে দেখতে চান স্থানীয়রা

0
153
গুমের বিচার দাবিতে সক্রিয় নুসরাত জাহান লাবনী / ছবি - এই বাংলা

নকলা (শেরপুর) প্রতিনিধি :


গুম হওয়া মানুষের অধিকার ও ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে জাতীয় পর্যায়ে কাজ করার প্রত্যয় নিয়ে আলোচনায় এসেছেন শেরপুর জেলার নকলা উপজেলার কৃতি সন্তান নুসরাত জাহান লাবনী। বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় পর্যায়ে তিনি ইতোমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে গুম হওয়া পরিবারগুলোর কষ্ট, নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন তিনি। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের দাবি ও প্রত্যাশা সমাজের সামনে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নকলা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ মানুষের সমস্যা ও মানবাধিকার ইস্যুতে তার সক্রিয়তা ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিনিধি হিসেবে তাকে দেখতে চান এবং সুযোগ পেলে তিনি গুম হওয়া মানুষের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

স্থানীয় সচেতন মহলের অভিমত, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে নুসরাত জাহান লাবনীর অংশগ্রহণ ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here