পাবনা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী উপজেলায় দাশুড়িয়া ইউনিয়নে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডে দাদি ও নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। নিহত কিশোরীর বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকায় বাড়িতে দাদির সঙ্গেই বসবাস করছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা করলে দাদি বাধা দেন। বাধা দেওয়ায় সুফিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়।
স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

