‎৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

0
97
পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম / ছবি - এই বাংলা

বাগেরহাট প্রতিনিধি :

পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাদ্য উৎপাদন বাড়াতে ও কৃষি পুনরুজ্জীবনে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তার সেই দূরদর্শী চিন্তা আজও সময়োপযোগী। এ ধারাবাহিকতায় বিএনপি সরকার আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বলে জানান তিনি।

শনিবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার সাহেবেরমেঠ গ্রামের মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, একই সময়ে দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সুন্দরবনের পাশের মোংলায় এ কর্মসূচি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। জলবায়ু ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে নদী-খাল-বিল, পাহাড়, বনজঙ্গল ও জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মোংলায় প্রথম পর্বে ১২ দশমিক ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের ছয়টি খাল ও একটি পুকুর পুনঃখনন করা হবে। এতে প্রায় ২ হাজার ৫০টি পরিবার উপকৃত হবে এবং ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে বলে জানান প্রতিমন্ত্রী।

পরে তিনি কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, খাল খনন বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা, গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here