গাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রী হত্যার মূল হোতা গ্রেফতার

তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা

0
124
অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

গাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ের প্রস্তাবে রাজি না করার কারণে হত্যা মামলার মূল হোতা মোঃ মাসুদ রানা (৩৮) কে র‍্যাব-১ ও র‍্যাব-১৩-এর যৌথ টিম শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেফতার করেছে। গ্রেফতার অভিযানটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার জলংগারকুটি (বুড়াবুড়ি) গ্রামে পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ মাসুদ রানা উলিপুর উপজেলার অনন্তপুরচর ইউনিয়নের জলংগারকুটি (বুড়াবুড়ি) এলাকার ওমর মুন্সির ছেলে।

র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, ভিকটিম রিশমা খাতুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেড়াকুল গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। ডিভোর্সের পর তিনি গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় মেঘা ডেনিম কারখানায় চাকরি করতেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে কর্মস্থলে যাচ্ছিলেন রিশমা খাতুন। পথে বিকেবাড়ি এলাকার আক্কাছ শিকদারের বাড়ির পাশে পৌঁছালে আসামি মাসুদ রানা তার প্রাক্তন স্ত্রীর কাছে পুনরায় বিয়ের প্রস্তাব দেন। রিশমা খাতুন প্রস্তাবে রাজি না হওয়ায় মাসুদ রানা পূর্বপরিকল্পিতভাবে তাকে পেছন থেকে ধারালো চাকু দিয়ে পিঠের বাম পাশে আঘাত করেন এবং পালিয়ে যান।

সহকর্মীরা রিশমাকে উদ্ধার করে স্থানীয় মনিপুর আল মদিনা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা আব্দুল হাকিম জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১ (গাজীপুর) ঘটনার তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে কুড়িগ্রামের জলংগারকুটি বুড়াবুড়ি এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১৩ ক্যাম্পের সদস্যদের সহায়তায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেফতার মাসুদ রানাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here