কুড়িগ্রামে সীমান্ত অভিযান: দুই ভারতীয় ও এক বাংলাদেশি যুবক আটক, ইয়াবা উদ্ধার

0
96
কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত এলাকা থেকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের সময় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে বাংলাদেশি যুবকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন: ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২), একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২), ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মনসের আলীর ছেলে আয়নাল হক (২৬)

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দুই ভারতীয় নাগরিকের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিএসএফকে অবহিত করা হয়েছে। প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here