ঝালকাঠির কাঁঠালিয়ায় আদালতের রায়ের আগেই জমি দখলের অভিযোগ

0
128
কাঁঠালিয়ায় আদালতের চুড়ান্ত রায়ের পূর্বে জমি দখল / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামে আদালতের চূড়ান্ত রায়ের পূর্বেই জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের নির্মল হালদার জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ঝালকাঠি বিজ্ঞ সিভিল জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা নং-১৮/২০২৬ দায়ের করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মামলা বিচারাধীন থাকা অবস্থায় আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষা না করে নির্মল হালদার ও তার পরিবারের সদস্যরা একই গ্রামের স্বপন হালদার, বাবুল শাখারী, নারায়ন কর্মকার, রাজীব চন্দ্র ও অসীত মন্ডলের ভোগদখলীয় জমিতে পিলার স্থাপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি উভয় পক্ষকে আদালতের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here