নাটোর প্রতিনিধি :
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, প্রথমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ফ্যামেলি কার্ড বিতরণ শুরু করা হবে। ঈদের আগেই এ কার্যক্রম উদ্বোধন করা হবে।
তিনি জানান, প্রাথমিকভাবে চার মাস কার্ডপ্রতি প্রতি মাসে ১০ হাজার টাকা করে পাবেন কার্ডধারীরা। কোন মাধ্যমে অর্থ প্রদান করা হবে, তা যাচাই-বাছাই করে নির্ধারণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ধাপে ধাপে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে এবং পর্যায়ক্রমে সব পরিবারকে এর আওতায় আনা হবে। যারা ফ্যামেলি কার্ড নেবেন না, তাদেরও অন্য কোনো উপায়ে সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে ১৪টি ইউনিট নিয়ে এ কার্যক্রম শুরু হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রোববার নাটোর সার্কিট হাউসে জেলার কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

