সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

এসএসসি ফলাফলে MCPSC-এর চমকপ্রদ সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ২৪১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে (MCPSC)। এ বছর প্রতিষ্ঠানটির ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪১ জন জিপিএ-৫ পেয়েছে। ফলে জিপিএ-৫ অর্জনের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ১১ শতাংশ।

প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে ২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিভাগে জিপিএ-৫ অর্জনের হার ৫৯ দশমিক ৩১ শতাংশ।

বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনে ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১১ জন জিপিএ-৫ পেয়েছে। এই বিভাগে জিপিএ-৫ অর্জনের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ, যা তিন বিভাগের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিভাগে জিপিএ-৫ অর্জনের হার ২১ দশমিক ৯৫ শতাংশ।

ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি উপস্থিত থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে সাফল্যের আনন্দ ভাগ করে নেন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্য কামনা করেছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর