বগুড়ার মোকামতলা উপজেলার গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। শতভাগ পাসের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের মোট ৪৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ জন শিক্ষার্থী A+, ৩১ জন A গ্রেড এবং ১০ জন A- গ্রেড অর্জন করেছে। প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী সফলতার সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
প্রতিষ্ঠানের পরিচালক মোঃ শাহিনুর ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে। এ অর্জন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাব।
তিনি এ সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।
শতভাগ পাসের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভালো গ্রেড অর্জন করায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।
এই বাংলা/এমএস