রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ঘিওরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মো. মোহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ঘিওর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৫ জনই ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ সাফল্যের মাধ্যমে বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্যের সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সায়লা কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত এবং ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয় ও এলাকার সুনাম বৃদ্ধি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর