চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোসা. তরিকা খাতুন। সে উপজেলার চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
তরিকা উপজেলার শাহবাজপুর চাকপাড়া এলাকার মো. তরিকুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তরিকা মানসিকভাবে ভেঙে পড়ে। পরে সে বিষপানে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলকে ঘিরে মানসিক চাপ ও হতাশা যেন কোনোভাবেই তাদের জীবনের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়—এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এই বাংলা/এমএস