মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাজশাহীর সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান গুরুতর অসুস্থ, দেশ-বিদেশে চিকিৎসাধীন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান / ছবি - এই বাংলা

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি, ভাষা সৈনিক পরিবারের সদস্য এবং সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে বেড রেস্টে আছেন।

জানা গেছে, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতাল-এ স্থানান্তর করা হলে চিকিৎসা শেষে তিনি রাজশাহীতে ফিরে আসেন এবং পুনরায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বি-১৩ ভিআইপি কেবিনে প্রায় দেড় মাস চিকিৎসা নেন।

চিকিৎসা শেষে তার শরীরে সিকেডি (ক্রনিক কিডনি ডিজিজ) ধরা পড়ে। এ সময় তিনি হাসপাতালের কিডনি বিভাগের প্রধান চিকিৎসক ডা. মনোয়ারের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন। এক পর্যায়ে ভুল ওষুধ প্রয়োগের অভিযোগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে রাজশাহীতে নিযুক্ত তৎকালীন ভারতীয় হাইকমিশনার সন্দীপ মিত্র সৌজন্য সাক্ষাৎকালে তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং জরুরি ভিত্তিতে চিকিৎসা ভিসা ইস্যু করেন। এরপর তিনি ভারতের কলকাতা-র এ্যাপোলো হাসপাতাল-এ প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডা. অভিজিৎ তরফদারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিয়মিত ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি ভারতের বিশিষ্ট হোমিও চিকিৎসক রবীন্দ্র বর্মনের পরামর্শ নেন। তবে ওষুধ সেবনের পর শারীরিক অবস্থার অবনতি হলে দেশে ফিরে চুয়াডাঙ্গার স্বনামধন্য হোমিও চিকিৎসক ডা. আইনুল হকের শরণাপন্ন হন। গত ২০ ফেব্রুয়ারি থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে কিছুটা সুস্থতা অনুভব করছেন।

এদিকে তার অসুস্থতার খবর পেয়ে আফিয়া আখতার, জেলা প্রশাসক, খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, যুক্তরাজ্য ও সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ তার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।

সাংবাদিক সাইদুর রহমান তার খোঁজখবর নেওয়া সকল শুভানুধ্যায়ী ও নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরো খবর