স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি ইয়াসের খান চৌধুরী এমপি’র আগমনকে ঘিরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ্ আল মামুন ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।
এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জেলার চলমান বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
ইয়াসের খান চৌধুরী একজন তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ আসন থেকে নির্বাচিত হয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে তার এ সফরকে জেলার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, তার বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ইয়াসের খান চৌধুরী লন্ডনে BBC Television Network-এর তথ্যপ্রযুক্তি বিভাগে দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্টদের আশা, প্রতিমন্ত্রী হিসেবে তিনি ময়মনসিংহ জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এই বাংলা/এমএস
টপিক

