মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপের তরুণ সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক এনামুল হকের উদ্যোগে এবং স্বনামধন্য প্রতিষ্ঠান এসএমসি (SMC)-এর সহযোগিতায় শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক দেব প্রিয় শ্রমন, সিনিয়র শিক্ষক আব্দুর রশিদ, চাপা চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক রিদুয়ানুল হক এবং মাস্টার আবু তৈয়ব। এ ছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কর্মশালায় অংশ নেন।

অনুষ্ঠানে এসএমসির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ নূর আরেফিন চৌধুরী, সিনিয়র সেলস প্রমোশন অফিসার আবুল হাসান তপাদার এবং সেলস অফিসার মশিউর রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতা এবং দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা বজায় রাখার সঠিক নিয়ম সম্পর্কে ধারণা দেওয়া হয়। শৈশব থেকেই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

এ ধরনের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত শিক্ষকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতাবিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর