ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর আবদুল করিম মৃধা কলেজে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান লায়লা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির।
এ সময় বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সচিব ও সহকারী অধ্যাপক মো. গোলাম রহমান এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমরান তালুকদার।
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক মো. মসিউর রহমান, মো. দেলোয়ার জাহান, মার্জিয়ানা পারভীন ও মো. নাসির উদ্দীন।
আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ নভেম্বরের ওপর আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির।
এর আগে কলেজে ‘অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির গ্রন্থাগার’ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন জানান, কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরের দেওয়া তিন লাখ টাকার অনুদানে গ্রন্থাগারটি নির্মাণ করা হয়েছে এবং তাঁর নামেই এর নামকরণ করা হয়েছে।
এই বাংলা/এমএস