সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নগরকান্দায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুই নারী আটক

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় একটি ভাড়া বাসা থেকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামিউল হক আবুল (৫৮) ও দুই নারীকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদহাট দহিসারা এলাকায় আফতাব মাস্টারের ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন বলে জানা গেছে।

আটক সাবেক ইউপি চেয়ারম্যান সামিউল হক আবুল (৫৮) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। আটক দুই নারী হলেন মোছা. সাহিনা আক্তার (৪২) ও মোছা. ফাতেমা বেগম (২৬)। সাহিনা আক্তার সামিউল হক আবুলের স্ত্রী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর স্থায়ী ঠিকানা মুকসুদপুরের কমলাপুর এবং বর্তমান ঠিকানা নগরকান্দার দহিসারা। অপর নারী ফাতেমা বেগম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর (কাজীপাড়া) গ্রামের বাসিন্দা।

পরে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “দুই নারী ও এক পুরুষকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

এ বিষয়ে বাড়ির মালিক আফতাব মাস্টারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর