শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২ ড্রেজার ও পাইপ ধ্বংস

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও প্রায় ২০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা গ্রামের পাশের দশানী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও আনুমানিক ২০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর