শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেল তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি।

শনিবার শহরের এসএস রোডে অবস্থিত ডব্লিউএফ রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন বেলকুচির মোছা. উম্মে হাফসা খাতুন, উল্লাপাড়ার মো. আরিফুল ইসলাম এবং কামারখন্দের মো. খাইরুল ইসলাম। অনুষ্ঠানে তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আরিফুর রহমান, আরিফ হোসেন, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মোস্তফা রুবেল, ইসমাইল হোসেন রুবেল, ছামিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রানা সরকার, ফিজার আহমেদ, মাসুদ রানা, রাব্বি, সোহেল রানা সোহাগ, ইমরান, সাগরসহ সংগঠনের অন্যান্য সদস্য।

অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ ২০১৮ সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর