বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নাগরপুরে চারতলা মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন এমপি লাভলু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর থানা কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভবনটির উদ্বোধন করেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাচিত মাদ্রাসাগুলোর উন্নয়ন প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়েছে। থানা কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষ এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম এবং মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সালাম।

এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ও মো. ফরহাদ হোসেন ডেভিড, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, সদস্যসচিব শহিদুল ইসলাম মনিরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর