নীলফামারীর ডিমলায় এনসিসি ব্যাংক পিএলসির উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিমলার জনতা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এতে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নূর নেওয়াজ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী। এ সময় ডিমলা উপজেলা প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকদের কৃষিকাজে সহায়তা ও উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে তাঁদের মধ্যে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস