বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডিমলায় ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা হলেন মো. হাসান আলী (২৩) ও মো. মোকলেস (২৪)।

প্রাপ্ত তথ্য ও সংগৃহীত ছবি অনুযায়ী, থানাহাট বিওপির একটি টহল দল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক সেবনের সরঞ্জাম, একটি মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, হাসান ও মোকলেসের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আদাবাড়ি এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। পরে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাঁদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর