বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডিমলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

দেশব্যাপী ক্রীড়ার প্রসার এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২) সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দ্বিতীয় আসরের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সভায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

এ সময় প্রতিযোগীদের নিবন্ধন প্রক্রিয়া, খেলার সময়সূচি নির্ধারণ এবং মাঠপর্যায়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে আয়োজনটি সফল করতে সহযোগিতার আশ্বাস দেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর