বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে জাতীয় যুব দিবসে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে যুব ক্যাম্পাস, ঝালকাঠিতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওসার হোসেন।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠির যৌথ আয়োজনে অনুষ্ঠানের শুরুতে যুব ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। পরে ক্যাম্পাসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর