নীলফামারীর ডিমলায় ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় আধুনিক পদ্ধতিতে মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরুণকুমার মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ এবং মাঠ সহকারী মহাদেব কুমার।
প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাছের জন্য সুষম খাদ্য প্রয়োগ এবং পুকুরের পানির গুণগত মান বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া পুকুর প্রস্তুত, মাছের খাদ্যতালিকা তৈরি, উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাছের বিভিন্ন রোগ শনাক্ত ও প্রতিকার সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে স্থানীয় মৎস্যচাষি ও সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
এই বাংলা/এমএস