বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সনদের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: ডা. জিয়াউদ্দিন

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বুধবার দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে সনদনির্ভরতা থেকে বের করে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে কাজ করছে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, সামাজিক দায়িত্ব পালন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রতিও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কলেজের ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর