সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ভোলাহাটে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার গোহালবাড়ীহাট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোহালবাড়ী গ্রামের মরহুম মজিবর রহমান চেয়ারম্যানের ছেলে বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. মখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানি ব্যবসায়ী ও পয়েন্টার সু লিমিটেডের প্রেসিডেন্ট ইয়ামা গুচি রিয়োজি, জাপানি ব্যবসায়ী ইয়োশিয়াকি শিমা এবং প্রধান অতিথির সহোদর ভাই মো. মুশফিকুর রহমান লাকি।

গোহালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মুনসুর আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহশান আলী অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ব্যাগ ও ছাতা তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এ ছাড়া প্রধান অতিথি ও উপস্থিত অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর