ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ৪০৬ মামলা

ডাম্পিং ও রেকার করা হয়েছে ২৮৬ যানবাহন

0
27
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) / প্রতিকি ছবি

বিশেষ প্রতিনিধি :

 

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ৪০৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগের পৃথক অভিযানগুলোতে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি অটোরিকশা ও ১৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৪৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি ট্রাক, ৪টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৮৫টি মামলা করা হয়। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ ৫৪টি মামলা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ২৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ ৭৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে ৪৬টি মামলা করা হয়। আর ট্রাফিক-গুলশান বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ১টি সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৩৯টি মামলা হয়েছে।

অভিযান চলাকালে অবৈধভাবে পার্কিং ও অন্যান্য অনিয়মের কারণে মোট ১৮৫টি যানবাহন ডাম্পিং করা হয় এবং ১০১টি যানবাহন রেকার করে নিয়ে যাওয়া হয়।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here