মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ধানমন্ডিতে ১৪ তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় একটি বাসা আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০/এ-এর সড়কের একটি বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নেভাতে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হলেও প্রয়োজন না হওয়ায় সেগুলো ফিরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেন।

এই সম্পর্কিত আরো খবর