ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের খনন শুরু, উচ্ছেদ হবে দুইপাড়ের অবৈধ স্থাপনা

0
69
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার টাউন খাল খনন কাজের উদ্বোধনশেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সাংবাদিকদের সাথে কথা বলছেন / ছবি - এই বাংলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :


দখল ও দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের পুনরুদ্ধারের জন্য খনন কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শহরের থানাব্রিজ এলাকায় খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। শহরের জলাবদ্ধতা নিরসন ও নৌযান চলাচলের সুবিধার্থে ব্রিটিশ শাসনামলে নির্মিত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ খালটি শহরের টানবাজার থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাটে গিয়ে শেষ হয়েছে। দুইপাশে তিতাস নদীতে যুক্ত হলেও দখল ও দূষণের কারণে বর্ষায়ও পানি ধারণ করতে পারে না খালটি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “খনন কাজ শেষে খালের দুইপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং জনসাধারণের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এছাড়া দূষণ রোধে বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা না ফেলার জন্য পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নির্দিষ্ট বিনিময়ে আবর্জনা সংগ্রহ নিশ্চিত করবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here