রাজাপুরে পাঁচ বছরের শিশু জুবায়ের ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য তহবিলের আবেদন

0
175
রাজাপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত পাঁচ বছরের শিশু জুবায়ের ইসলাম / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি গ্রামের দরিদ্র অটোচালক জাহিদুল ইসলামের পাঁচ বছরের শিশু সন্তান জুবায়ের ইসলাম ভয়াবহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। টাকার অভাবে বন্ধ হয়ে গেছে তার কেমোথেরাপিসহ জরুরি চিকিৎসা।

জুবায়েরের মা লিজা আক্তার জানান, মাত্র দুই বছর বয়সে তার শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। এরপর থেকে রাজাপুর, ঝালকাঠি, বরিশাল ও ঢাকায় চিকিৎসা চললেও চিকিৎসার ব্যয় বহন করতে পারেনি পরিবার। বর্তমানে আর্থিক সীমাবদ্ধতার কারণে শিশুটির চিকিৎসা বন্ধ রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জাহিদুল ইসলাম বলেন, “আমি একজন অটোচালক। যতটুকু আয় ছিল, সবই ছেলের চিকিৎসায় শেষ হয়ে গেছে। এখন আর কোনো উপায় নেই।”

পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের কাছে জরুরি অর্থ সহায়তা কামনা করা হয়েছে, যাতে কেমোথেরাপি ও পরবর্তী চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়।

সহযোগিতার ঠিকানা:                          নগদ (পার্সোনাল): ০১৩২৯৩৩৭৯৫৩

                                                     বিকাশ (পার্সোনাল): ০১৭৩৪৭০০৩৫৮

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here