কাঁঠালিয়ায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0
142
কাঁঠালিয়ায় ইউপি সদস্যদের জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সদস্যদের জন্য এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাধারণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ইউপি সদস্যদের কাছে ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক আয়োজন করে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় কাঁঠালিয়ার ছয়টি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here