চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) শনিবার (২২ নভেম্বর ২০২৫) নতুন সদস্যপদ পাওয়া ৫০ জন সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। সকাল সাড়ে ১০টায় সিএমইউজে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিএমইউজের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ। সাধারণ সম্পাদক সালেহ নোমান সদস্যপদ পাওয়া সাংবাদিকদের নাম ঘোষণা করেন। যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুর আগে দৈনিক কর্ণফুলীর ফটোসাংবাদিক মোহাম্মদ হোসেন পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন।
বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, নির্বাহী সদস্য গোলাম মাওলা মুরাদ, সহ–সভাপতি মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ মজুমদার নাজিম উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মুস্তাফা নঈম, সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, বাসসের বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, দৈনিক কর্ণফুলীর বার্তা সম্পাদক জামাল হাওলাদার, গ্রীন টেলিভিশনের প্রধান নির্বাহী ওয়াহিদ জামানসহ অন্যান্যরা। এছাড়া বিভিন্ন দৈনিকের স্টাফ রিপোর্টার ও ফটো সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে ভিন্নমতের সাংবাদিকরা নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। তখন গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা শূন্যের কোঠায় নেমে এসেছিল। এখন সবাই মিলে গণমাধ্যমের হারানো মান-মর্যাদা ফিরিয়ে আনতে একযোগে কাজ করতে হবে।”
নবীন সদস্যরা বলেন, “ট্রেড ইউনিয়নের মাধ্যমে সাংবাদিকদের অধিকার নিশ্চিত হয়। সিএমইউজে আজ আমাদের বরণ করে সেই অধিকার নিশ্চিত করেছে। আমরা সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।”
এই বাংলা/এমএস
টপিক