পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের লিফলেট বিতরণ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (২২ নভেম্বর) বিকেলে এই কর্মসূচি পরিচালনা করেন পিরোজপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এলিজা জামান।
লিফলেট বিতরণে বিএনপি নেতাকর্মীরা বাজারের দোকানদার, পথচারী ও স্থানীয়দের হাতে সরাসরি লিফলেট তুলে দেন। এসময় এলিজা জামান স্থানীয়দের সঙ্গে কথা বলার মাধ্যমে ৩১ দফার মূল উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তাঁর সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, যুগ্ম আহবায়ক শাজাহান শেখ এবং যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এলিজা জামান বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি দেশের ভবিষ্যৎ রূপান্তরের নকশা। দেশকে গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রে রূপান্তরিত করতে হলে এই দফাগুলি বাস্তবায়ন করতে হবে। এজন্য আমরা জনগণের হাতে বার্তা পৌঁছে দিচ্ছি, কারণ পরিবর্তন আনতে হলে জনগণকে এগিয়ে আসতেই হবে।”
এই বাংলা/এমএস
টপিক

